body { font-family: 'FixedQuestionMark', 'Tiro Bangla', serif !important; }
| |
◷
Ghumhin Raat - Heart Touching Love Story

Ghumhin Raat - Heart Touching Love Story

ঘুমহীন রাত
Ghumhin Raat - Heart Touching Love Story

একটা রাত ঘুমাতে চাই!
দিবি আমাকে একটা রাত ঘুমাতে?
Please আমাকে একটা রাত ঘুমাতে দে।
কি ক্ষতি করিছিলাম আমি তোর?
কেন আমাকে এভাবে শাস্তি দিচ্ছিস?
আমি মুক্তি চাই, আমি একটি রাত শান্তিতে ঘুমাতে চাই।
প্রিতিটা রাত তোমার স্মৃতিকে কল্পনা করে নিদ্রাহীন বেঁচে থাকার যন্ত্রনাটা আমি আর সহ্য করতে পারছি না।
এভাবে ফাকি দিয়ে যদি  চলেই যাবি তবে কেন আমাকে নিজ হাতে খুন করে গেলিনা?
তাহলে তোকে আর Miss করতে হতনা, ঘুমহীন রাত কাটাতে হতনা।
পরপারে চিরনিদ্রায় শায়িত থাকতে পারতাম।
তুমি নামক শব্দটা যখন মাথায় আসে তখন আর ঘুম আসেনা।
নিজের মনের সাথে যুদ্ধ করে আমি বারবার হেরে যাচ্ছি।
প্রতি রাতে ঘুম আর স্মৃতির সাথে যুদ্ধ করতে করতে আমি বড় ক্লান্ত।
এই যুদ্ধ ক্ষেত্রে প্রাণটা গেলে হয়ত ঘুমহীন রাতের অভিশাপ থেকে আমি বেঁচে যেতাম।
তুই চলে যাবার পর থেকে আমি ঘুমানো ভুলে গেছি,
ভুলে গেছি ঘুমানোর স্বাদ কেমন!
তোকে হারিয়ে আমি হারিয়েছি আমার স্বপ্ন, আমার ভালোবাসা, আমার বেঁচে থাকার আশা।
হারিয়েছি জীবনের সবকিছু।
এই নিঃস্ব জীবনে আমি আর অন্য কোনকিছু চাই না।
শুধুমাত্র একটা রাত ঘুমাতে চাই…


সবাই কি আরামে ঘুমিয়ে আছে। কত শান্তি মানুশের মনে। শুধু আমার চোখে ঘুম নেই। মনে শান্তি নেই
দুনিয়ার ঘুম নিয়ে পেচারাও ভুলে গেছে তাদের কুহূ কুহূ আর্তনাদ।
শুধুমাত্র আমার চোখে ঘুম নেই। নেই বিন্দুমাত্র ঘুমের ছায়া দুটি আঁখি পাতে।
দূর আকাশের চাঁদটা কত শান্তিতে ঘুমিয়ে আছে সারা পৃথিবীকে অমাবস্যার অন্ধকারে ভাসিয়ে। ঝিঝি পোড়ারাও নীরবে ঘুমিয়ে আছে তাদের আলোর ঝলকানি নিভিয়ে।
এই ঘুমহীন রাত যে কতটা যন্ত্রনাময় কতটা অস্থিরতার তা এই পৃথিবীর কাউকে বুঝানো যাবেনা। হয়তো আকাশটা আমার কষ্ট কিছুটা বুঝে। আর তাইতো মাঝে মাঝে সে না ঘুমিয়ে আমার কষ্টের সমবেদনা জানিয়ে তার বুক চিড়ে ঝড়িয়ে দেয় বৃষ্টির কান্না।
প্রতিটা রাতের একেকটা মুহূর্ত যেন শত সহস্র বছরের মত মনে হয়। এই ঘুমহীন রাতের একটা সেকেন্ডও যেন কাটতে চায়না। সময় যেনো কাটেনা। রাতের ঘড়িটা যেনো নষ্ট হয়ে সময় থমকে আছে
এমন একটা রাত নাই যে তোমায় নিয়ে ভাবিনা। কেন এভাবে আমায় কষ্ট দিচ্ছ?
চলেই যদি যাবে তবে কেন আমকে বাঁচিয়ে রেখে গেলে?
চলেই যদি যাবে তবে কেন আমাকে ঘুম পাড়ানির গান শোনিয়েছিলে? চলেই যদি যাবে তবে কেন আমাকে স্বপ্ন দেখা শিখিয়েছিলে?

এই স্বপ্ন, এই জীবন, এই ঘুমহীন রাতের ভার আমি আর বহন করতে পারছিনা।
প্রতিটা রাত তোমার স্মৃতিতে বিভোর থেকে এই চোখে শুধু পানিই আসে ঘুম আর আসেনা।
এই এলোমেলো রাত নিয়ে আমি কিভাবে বেঁচে থাকবো বলতে পারো? আহা যন্ত্রনা! আহারে যন্ত্রনা।
যতই দিন বাড়ে তোমাকে নিয়ে ভাবনাটা আরো বাড়তে থাকে সাথে সাথে বাড়তে থাকে ঘুমহীন রাতের সংখ্যাটা।
তুমিতো জাননা কত ভালবাসি তোমাকে। তোমাকে ছাড়া কিভাবে ঘুমাবো আমি। এই যন্ত্রনা আর সয্য হয়না। হয় আমার কাছে বাস্তবে ফিরে আস নাহয় স্বপ্নেও এসনা।
আমার জিবনে শুধু একতা কথাই বাজে ফীরাক গোরখপুরী একটা শের বলেছিলেনঃ-
“নীদ আয়ে তো খোয়াব আয়ে,
খোয়াব আয়ে তো তুম আয়ে,
পার তুমহারি ইয়াদ মে,
ন নীদ আয়ে, ন খোয়াব আয়ে।।“
অর্থাৎ-
“ ঘুম এলেই স্বপ্ন আসে,
স্বপ্ন এলেই তুমি আসো,
কিন্তু যেই তুমি আস,
তখন না আসে স্বপ্ন, না আসে ঘুম।।“

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ