ব্যথা
— শাহানা সিরাজী
মাথায় যদি হয় ব্যথা
কাটে নাকি মাথা?
মনে যদি লাগে ব্যথা
কে বোঝে সে কথা?
দেহ-মনের যুগল মিলন
যুগল অভিসার
দেহের মাঝে মনের সাঁতার
যেন মতিহার!
চাও যদি হও মনের মিনার
কিংবা দেহের পাথার
তোমার মাঝেই হারিয়ে যাবো
সুখের যতো আধার!
এই তো আমি পরাণ পিরহান
এই তো আলোবতী
আলোয় আলোয় উঠবো জ্বলে
নয়তো ছিন্নমতী!
ধানের শীষের ঝরে মুকুল
পুষ্ট হয় ধান
কৃষক তখন উছলে ওঠে
বাঁচবে এবার প্রাণ!

0 মন্তব্যসমূহ