এক পলকের কবিতা
– জয় গোস্বামী
তাকিয়েছিলে। সে-তাকানোর তুলনা হয়?
সুড়ঙ্গের মধ্যে যেন
আলো বেরোয়
এখনো এত জ্বরের ঘোর?
জানতাম না ঝর্ণাচোর।
তাকিয়েছিলাম। এর চে' বেশি
কী বলব আর।
এক শহরের প্রতিবেশী
সুযোগ রইল দেখা হবার !
body { font-family: 'FixedQuestionMark', 'Tiro Bangla', serif !important; }
0 মন্তব্যসমূহ